শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওদের কপালে দুঃখ আছে! এশিয়া কাপের আগে ভারত‌কে হুঁশিয়ারি পাকিস্তান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ( ৯ সে‌প্টেম্বর) থেকে শুরু এশিয়া কাপ। রোববার, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। তাঁর দাবি, পাকিস্তানের স্পিন আক্রমণে সমস্যায় পড়বে ভারত।

এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। ১৪২ রান তাড়া করতে নেমে ৬৬ রানে অল আউট হয়ে
গিয়েছে আফগানিস্তান। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়েছেন স্পিনার মহম্মদ নওয়াজ়।

আফগানিস্তানকে হারিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সলমন। তিনি বলেন, যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আমাদের স্পিনারদের বিরুদ্ধে ভারত সমস্যায় পড়বে। -- আনন্দবাজার

এবার ওদের কপালে দুঃখ আছে। তাঁদের প্রস্তুতি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সলমন। তিনি বলেন, “আমরা তৈরি। দলের সকলে ভাল ফর্মে আছে। নওয়াজ় ফিরে আসার পর থেকে দারুণ  খে‌লে‌ছে। 

এশিয়া কাপে দুবাইয়ের মাঠে বেশি রান হবে না বলে মনে করেন সলমন। তাঁর মতে, লো স্কোরিং ম্যাচ হবে। তাতে লড়াই আরও জমবে। তিনি বলেন, “আমার মনে হয় এখানকার উইকেটে  ১৪০ রান অনেক। তাই যে দল ভাল বল করবে তারা জিতবে। আমাদের বোলারেরা ভাল ফর্মে আছে। আমরা আত্মবিশ্বাসী।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুবাইয়েই ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই শেষ। তার পর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও এক দিনের বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। 

কয়েক মাস পরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেই প্রতিযোগিতার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে তারা। সেখানেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়