শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের গাজী সোহেল ও মুকুল এশিয়া কাপে আম্পায়ারিং করবেন 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল এবারের এশিয়া কাপে আম্পায়ারিং করবেন। এক বিবৃতিতে এই আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেখানেই জানা গেছে, এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন মোট দশজন আম্পায়ার। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই বেছে নেয়া হয়েছে তাদের। এই তালিকায় দুই বাংলাদেশি ছাড়াও আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।  --- ক্রিক‌ফ্রেঞ্জি

এদের মধ্যে কয়েকজন আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ার। টুর্নামেন্টের ম্যাচগুলোয় দায়িত্ব ভাগ করে নেবেন তারা। নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিটি ম্যাচে ভিন্ন দেশ থেকে আম্পায়ার নিয়োগ দেওয়ার নিয়ম অনুসরণ করবে আয়োজকরা।

টুর্নামেন্টের ১২টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে বাংলাদেশি দুই আম্পায়ারকে।

গাজী সোহেল গ্রুপ পর্বে অন্তত চারটি ম্যাচে দায়িত্বে থাকছেন। এর মধ্যে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে তিনি অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান ও ওমানের ম্যাচে থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে আবার অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন সোহেল। এছাড়া ১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

অন্যদিকে, মাসুদুর রহমান মুকুলও থাকছেন কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে। ১০ সেপ্টেম্বর ভারত ও ইউএই ম্যাচে তিনি থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে। এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে তাকে।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার। 

এছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়