শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা 

স্পোর্টস ডেস্ক : প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়। ২০২৩-২৪ অর্থবর্ষেও তার ব্যতিক্রম হয়নি। জানা যাচ্ছে, ওই অর্থবর্ষে মোট ৪১৯৩ কোটি টাকা আয় হয়েছে বিসিসিআইয়ের। রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে বোর্ডের ভাঁড়ারে আছে প্রায় ২০,৬৮৬ কোটি টাকা। অর্থাৎ গত ৫ বছরে বোর্ডের আয় বেড়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। আর গত অর্থবর্ষে বোর্ড কর দিল কত?---- সংবাদপ্রতি‌দিন

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, গত পাঁচবছরে বিসিসিআইয়ের আয় একলাফে অনেকটাই বেড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ভাঁড়ারে ২০১৮-১৯ সালে ছিল ৬ হাজার ৫৯ কোটি টাকা। 

আর সেখানে ২০২৪-র অর্থবর্ষের শেষে বোর্ডের কাছে আছে ২০,৬৪৬ কোটি টাকা। অর্থাৎ, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বোর্ডের আয় বেড়েছে ১৪,৬২৭ কোটি টাকা। যার মধ্যে শুধু গতবছর থেকেই বোর্ডের আয় ছিল ৪ হাজার ১৯৩ কোটি টাকা।

এশিয়া কাপ ফাইনালের দিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেদিন বোর্ড সভাপতি পদের নির্বাচন-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের নির্বাচন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। তার আগে সব রাজ্য বোর্ডকে বিবৃতি পাঠানো হয়েছে। সেখানে ২০২৪-র বার্ষিক সাধারণ সভার বোর্ডের আয়ের হিসেব রয়েছে।

বোর্ড ২০২৩-২৪ আর্থিক বছরে আয়কর বাবদ ৩১৫০ কোটি টাকা দিয়েছে। অর্থাৎ, কেউ যেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না তুলতে পারেন, তাই রাজ্য সংস্থাগুলোকে এই হিসেব দেওয়া হয়েছে। তবে গত বছর আশানুরূপ আয় হয়নি। মিডিয়া স্বত্ব থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে আয় হয়েছে ৮১৩.১৪ কোটি টাকা। যেখানে ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ২৫২৪.৮০ কোটি টাকা। কারণ, সেই বছর ভারতে বিশ্বকাপ ছিল। এছাড়া বিদেশ সফরের আয় ৬৪২.৭৮ কোটি থেকে কমে ৩৬১.২২ কোটিতে নেমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়