শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব‌রেকর্ড গড়‌লো ইংল‌্যান্ড, দ‌ক্ষিণ আফ্রিকাকে হারা‌লো ৩৪২ রানে 

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ড রান পাহা‌ড়ে উ‌ঠে‌ছি‌লো রুট ও জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে। রান তাড়ায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। 

জোফরা আর্চারের পেস তোপের পর আদিল রশিদের ঘূর্ণিতে আশি রানও করতে পারল না তারা। আর এতেই ৩৪২ রানে সিরিজের শেষ ম্যাচ জিতে রানের হিসেবে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে ইংলিশরা।

রোববার সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে ৪১৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২০ ওভার ৫ বলে ৭২ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

এতদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল তারা। সেবার ৩৯১ রানের লক্ষ্য তাড়ায় ৭৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা।

এর আগে ওয়ানডেতে রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পরাজয়টি ছিল ২৭৬ রানের। গত মাসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩২ রানের লক্ষ্য তাড়ায় ১৫৫ রানে গুটিয়ে যায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়