শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ যে রেকর্ডে উগান্ডার চেয়েও পিছিয়ে!

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ২৫ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হয়েছিল। এরপর অনেক রেকর্ডই হয়েছে টাইগারদের সঙ্গী। তবে একটি রেকর্ডে এখনো আইসিসির পূর্ণ সদস্য না হওয়া উগান্ডার পেছনে পড়ে গেছে বাংলাদেশ।

গতকাল ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রানে জিতেছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নির্দিষ্ট এক ভেন্যুতে এটি তাদের ২০তম জয়। -- ডেই‌লি  ক্রিকেট

এক ভেন্যুতে ২০ জয়ের রেকর্ড টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আছে আর বাংলাদেশের। অবাক করা তথ্য হলেও সত্যি, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একই ভেন্যুতে অন্তত ২০টি টি-টোয়েন্টি জেতা দল এই দুটিই।

তবে সব দেশের হিসাব করলে সবার ওপরে আফ্রিকার দেশ উগান্ডা। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ৩৯ ম্যাচ খেলে ৩৫টি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। তিনে থাকা তানজানিয়া গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ম্যাচে ২২ জয় পেয়েছে। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি–টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। পাঁচে আছে আফগানিস্তান।

একটি রেকর্ডে অবশ্য আফগানিস্তানই শীর্ষে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম দল হিসেবে তারা বিদেশের মাটিতে ২০টি ম্যাচ জিতেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়