শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেপালের বিরু‌দ্ধে জয় পে‌লো না বাংলা‌দেশ, গোলশূন্য ড্র  

স্পোর্টস ডেস্ক : প্রী‌তি ম‌্যা‌চে টাইগার ‌কোচ হাভিয়ের কাবরেরার দলের বিবর্ণ পারফরম্যান্সের দিনে গোল করতে পারেনি কোনো দল।

শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। দশম মিনিটে কর্নারের পর বল জালে জড়ান সুমন রেজা। কিন্তু অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা ছিল নেপালের কাছে। প্রথমার্ধের অনেকটা সময় বল ছিল বাংলাদেশের অর্ধে। বলের দখল নিজেদের কাছে রাখা স্বাগতিকরা বেশ কয়েকটি আক্রমণ চালালেও তা লক্ষ্যে রাখতে পারেনি।

তবে ৩৮তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বক্সে বল পেয়েও তাড়াহুড়ো করে শট নিতে গিয়ে তা ক্রসবারের ওপর দিয়ে মারেন সুমন।

৬৩তম মিনিটে জামাল ভূঁইয়া ও সাদ উদ্দিনের বদলি হিসেবে কাজেম শাহ ও তাজ উদ্দিন মাঠে নামান কাবরেরা। খানিকবাদে দারুণ এক সেভ করেন গোলরক্ষক সুজন হোসেন।

৭৬তম মিনিটে বদলি হিসেবে নামা তাজ উদ্দিন দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন। কিন্তু বলের লাইনে ছিলেন নেপাল গোলরক্ষক। সহজেই তা আটকিয়ে দেন তিনি। শেষ দিকে গোলের জন্য মরিয়া নেপাল আক্রমণে ধার বাড়ালেও সুজনের বাধা পেরুতে পারেনি।

আগামী মঙ্গলবার একই মাঠে শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়