শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি সভাপতিকে হুমকি,  নিরাপত্তার জন্য গানম্যান চে‌য়ে স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আবেদন 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি  আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়া হয়েছে। অক্টোবরের বোর্ড নির্বাচনকে ঘিরে তিনি এখন নিরাপত্তা শঙ্কায় পড়ে গেছেন। 

পরিস্থিতি এমন যে, তার নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি। -- দেশরুপান্তর

বিসিবি নির্বাচন ঘিরে গত কিছুদিন ধরেই সরগরম ক্রিকেটপাড়া। কিন্তু বিসিবি সভাপতিকে হুমকি দেওয়ার ঘটনা নজিরবিহীন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজেই জানিয়েছেন, সম্প্রতি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে। ফোনদাতা সেই ব্যক্তি বলেছেন, ‘ইলেকশন না করলে ভালো হয়’। এ ঘটনায় ভয়ও পাচ্ছেন বুলবুল।

গতকাল বৃহস্পতিবার বুলবুলের নিরাপত্তার জন্য জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

উল্লেখ্য, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়েছিলেন। ৯ মাস পর তাকে সরিয়ে দেয় সরকার। এরপর এনসিএ কোটায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতির আসনে বসেন। আগামী ৪ অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে ট্রতিদ্ব‌ন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। 

একইসঙ্গে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও ফারুক আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়