শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৮০'র দশ‌কে পা‌কিস্তানী ক্রিকেটার ইমরান খা‌নের প্রেমে ম‌জে‌ছি‌লেন ব‌লিউড অ‌ভি‌নেত্রী রেখা

‌স্পোর্টস ডেস্ক : ওই সম‌য়ে বলিউডের তু‌খোর অভিনেত্রী রেখা আলোচনায় থেকেছেন তার অ‌ভিন‌য়ের জন‌্য। আবার কখনো ব্যক্তিগত জীবনের কারণে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যত আলোচনা হয়েছে, কম-বেশি সবারই জানা। 

তবে জানেন কি, ৮০’র দশকে রেখার নাম জড়িয়ে ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সঙ্গেও? -- বাংলা‌টে‌লিগ্রাফ

তৎকালীন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রেখা ও ইমরান খান একে অপরের প্রেমে গভীরভাবে ডুবে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। খবর ডিএনএ ইন্ডিয়ার।

১৯৮০’র দশকে মুম্বাইতে রেখা ও ইমরান খানকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তাদের কাছাকাছি মুহূর্তগুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়। ১৯৮৫ সালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইতে কাটিয়েছিলেন এবং এ সময় সমুদ্রসৈকতে দুজনকে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে।

প্রতিবেদনে লেখা হয়, “যারা রেখা ও ইমরানকে একসঙ্গে দেখেছেন, তারা তাদের মধ্যে গভীর প্রেম অনুভব করেছেন এবং বিশ্বাস করেছেন যে তারা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসতেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, রেখার মা পুষ্পাভল্লী ইমরান খানকে ভীষণ পছন্দ করতেন। এমনকি তিনি দিল্লিতে গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত সঙ্গী হবেন কিনা তা জানার জন্য। জ্যোতিষী কী বলেছিলেন, তা স্পষ্ট না হলেও রেখার মা নাকি নিশ্চিত হয়েছিলেন যে ইমরানকে পরিবারের অংশ হিসেবে মেনে নেওয়া যেতে পারে।

তবে বারবার খবর প্রকাশিত হলেও রেখা বা ইমরান- কেউই কখনো প্রকাশ্যে তাদের সম্পর্কের সত্যতা স্বীকার করেননি। শেষ পর্যন্ত কেন এই সম্পর্ক ভেঙে গেল বা কেন বিয়ে হয়নি, তা আজও রহস্য হয়েই রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়