শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই‌য়ে চিলিকে ৩-০ গো‌লে হারা‌লো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলিকে ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস।

পুরো ম্যাচে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চিলির ওপর মুহুর্মুহু আক্রমণ চালায় ব্রাজিল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেওয়া স্বাগতিকরা লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে তিনটি শট নেওয়া চিলি লক্ষ্যে রাখতে পারেনি একটিও। -- অলআউট স্পোর্টস

ম্যাচের শুরুতেই হেডে বল জালে জড়ান কাসেমিরো। কিন্তু অফসাইডের কারণে তা গোল হয়নি। ডি-বক্স ও এর আশেপাশে চিলির সব খেলোয়াড় থাকায় এস্তেভাও-রাফিনিয়ারা একাধিকবার আক্রমণে গেলেও শটগুলো প্রতিহত হয় রক্ষণভাগেই।

গোলের জন্য ব্রাজিলের অপেক্ষার অবসান হয় ৩৮তম মিনিটে। রাফিনিয়ার শট কোনোমতে ঠেকান গোলরক্ষক। এরপর গোললাইনের সামনে থেকে দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান চেলসির হয়ে খেলা ১৮ বছর বয়সী এস্তেভাও।

পরের গোলের জন্য আনচেলত্তির দলকে অপেক্ষা করতে হয় ৭২তম মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নেমেই লুইস হেনরিকের ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা। মিনিট চারেক পর তৃতীয় গোলটি করেন গিমারাইস। এখানেও আছে হেনরিকের অবদান। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ফিরতি বল জালে পাঠান গিমারাইস।

এই জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ হারানো আর্জেন্টিনা ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

পেরুকে ৩-০ গোলে হারিয়ে এই অঞ্চল থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। ২৭ পয়েন্ট নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে তালিকার তিনে। বলিভিয়াকে একই ব‍্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের টিকিট পেয়েছে কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচ নম্বরে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা একুয়েডরের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প‍্যারাগুয়েও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। চতুর্থ স্থানে থাকা একুয়েডরের পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প‍্যারাগুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়