শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি সভাপতি হলে সাকিব খেলতে পারবেন কি না জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল-সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে।

অন্যদিকে তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। একটি বৃহৎ রাজনৈতিক দল তাকে সমর্থন দিচ্ছে। অনেকের প্রশ্ন- তামিম যদি বিসিবি সভাপতি হন, তাহলে সাকিব কি জাতীয় দলে খেলতে পারবেন?

দেশে ফিরতে না পারায় এক বছর ধরে জাতীয় দলে সুযোগ হচ্ছে না ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা সাকিবের। কেউ কেউ মনে করছেন, তামিম বোর্ড সভাপতি হলেও পরিস্থিতির তেমন উন্নতি হবে না। বিষয়টি নিয়ে সাম্প্রতিক এক পডকাস্টে তামিম বলেছেন, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য… তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে।’

সাকিব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এমপি। তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। দেশের এই পরিস্থিতির বিষয়ে তামিম প্রকাশ করেন অসহায়ত্ব, ‘আর দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিমের কথায় পরিস্কার- জাতীয় দলে খেলতে হলে সাকিবকে দেশে ফিরতেই হবে, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’ উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়