শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বৃষ্টির কারণে বাংলা‌দেশ-‌নেদারল‌্যান্ডসের মধ‌্যকার তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : আগে থেকেই শঙ্কা ছিল, তৃতীয় টি-টোয়েন্টিতে হানা দিতে পারে বৃষ্টি। একবার বৃষ্টির কারণে খেলা বন্ধও হয়েছিল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৮.২ ওভারে আবারও আসে বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠে আর কোনো বল গড়ায়নি। ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টিতে তাই স্কোয়াডের গভীরতা বাজিয়ে দেখতে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

সিলেটে এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সিরিজে এদিন প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। শুরুটা বেশ ভালোই করেন তারা দুজন। প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে ৩৯ রান তোলেন তারা। চতুর্থ ওভারের শুরুতে ৮ বলে ১২ রান করা সাইফ বোল্ড হয়ে ফেরেন।

আরেক ওপেনার লিটন চালিয়েছেন তান্ডব। ২৭ বলে তুলে নেন ফিফটি। তবে এরপর আর আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে থামেন এলকেডি। সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়। ১৪ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। শামীমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান।

জাকের আলী ও নুরুল হাসান সোহান করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১৩ বলে ২০ রানে জাকের, সোহান অপরাজিত ছিলেন ১১ বলে ২২ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়