শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফ্রিৎজকে হারিয়ে ইউএস ওপেনের সে‌মিফাইনা‌লে জ‌কো‌ভিচ

স্পোর্টস ডেস্ক : ইউএস ও‌পে‌নের ক্য়োর্টার ফাইনা‌লে  পুরুষদের সিঙ্গলসে জি‌তে সে‌মিফাইনা‌লে উঠে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সপ্তম বাছাই জকোভিচ ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪ গেমে হারান চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজকে। 

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এই ফ্রিৎজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল জকোভিচকে। ইউএস ওপেনে বদলা নিলেন জোকার। 

যদিও জকোভিচের কাজটা সহজ ছিল না। চোট সমস্যাও ছিল। কিন্তু সে সব সমস্যাকে কাটিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তিনি। একটা সেট মাত্র খুইয়েছেন। 

আগেরদিনই অবশ্য কোকো গফকে হারিয়ে চমক দিয়েছিলেন নাওমি ওসাকা। তাও আবার স্ট্রেট সেটে। ১৬৫৮ দিন, অর্থাৎ সাড়ে চার বছর পর আবার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাপানের তারকা। 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে গফকে স্ট্রেট সেটে (৬–৩, ৬–২) হারিয়েছেন ওসাকা। এই জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যে ঢুকে পড়লেন ওসাকা। শেষ ষোলোর ম্যাচে গফকে ভুগিয়েছে তাঁর সার্ভিস ও ফোরহ্যান্ড। অন্য দিকে যত সময় গড়িয়েছে তত ভয়ঙ্কর দেখিয়েছে ওসাকাকে। তাঁর চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে দু’টি ইউএস ওপেন ও দু’টি অস্ট্রেলিয়ান ওপেনে। অর্থাৎ, হার্ড কোর্টে ভাল খেলেন তিনি। সেটাই আরও এক বার দেখা গেল।

এর আগে এক বারই গফ ও ওসাকা মুখোমুখি হয়েছিলেন। ২০১৯ সালে ইউএস ওপেনে। তখন গফের বয়স মাত্র ১৫। সে বারও জিতেছিলেন ওসাকা। এবারও জিতলেন ২৭ বছর বয়সি খেলোয়াড়। ২০২৩ সালে যখন গফ ইউএস ওপেন জিতেছিলেন তখন গ্যালারিতে বসে তা দেখেছিলেন ওসাকা। তার দু’মাস আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সেই কোর্টেই কোয়ার্টার ফাইনালে উঠলেন ওসাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়