শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে

স্পোর্টস ডেস্ক : চার হাজার কোটির প্রাসাদ থেকে ক্রিকেট প্রশাসনে! বয়স ২৯। এই বয়সেই মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির মসনদে মহানার্যমান সিন্ধিয়া। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি। তিনিই এখন দেশের ধনীতম ক্রিকেট কর্তা।

মধ্যপ্রদেশ প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে মহানার্যমানের নির্বাচিত হওয়ার নেপথ্যে খানিকটা রাজনৈতিক যোগ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান। গ্বালিয়রের রাজপরিবারের সন্তান। --- আনন্দবাজার

উচ্চশিক্ষিত। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনা দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়াশোনা রয়েছে মহানার্যমানের।

রাজপরিবারের সন্তান হলেও ছোট থেকেই নানা বিষয়ে উৎসাহ ছিল মহানার্যমানের। দুন স্কুলের পাঠ শেষ হওয়ার পর ২০১৪ সালেই ভুটানের ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস টেন্টার’-এ ইন্টার্নশিপ করতে যান তিনি। ইন্টার্ন হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে। 

দেশ-বিদেশের নানা সরকারি এবং বেসরকারি সংস্থায় শিক্ষানবিশ হিসাবে কাজ করেছেন। করেছেন চাকরিও। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বইয়ের ‘বোস্টন কনসাল্টিং গ্রুপে’ কাজ করেছেন অ্যাসোসিয়েট হিসাবে। 

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ‘আন্ডারসাউন্ড এন্টারটেনমেন্ট’ এবং ‘জয় বিলাস প্যালেস’র ডিরেক্টর ছিলেন। তার সঙ্গেই ২০২২ সাল থেকে নিজের ব্যবসা শুরু করেন মহানার্যমান।

ক্রিকেট প্রশাসক হিসাবে মহানার্যমানের হাতেখড়ি তিন বছর আগে। ২০২২ সালে গ্বালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হন। 

২০২৪ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য পদ পান। সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগেই তাঁর উদ্যোগে এ বছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ।

পরিবারের সঙ্গে গ্বালিয়রের জয় বিলাস প্যালেসেই থাকেন মহানার্যমান। ১৫ একর জায়গার উপর তৈরি ৪০০০ কোটি টাকার রাজপ্রাসাদে। ৪০০টি ঘরের ফরাসি এবং পার্সি স্থাপত্যের প্রাসাদে ব্যবহার করা হয়েছে ৫৬০ কেজি সোনা। প্রাসাদের রয়েছে রুপোর রথ। ডাইনিং হলে এখনও ব্যবহার হয় রুপোর ট্রেন।

বিপুল বৈভব, পারিবারিক ইতিহাস-আভিজাত্যের মধ্যে বড় হলেও প্রথম থেকে নিজস্ব পরিচয় তৈরির চেষ্টা করেছেন ২৯ বছরের ক্রিকেট প্রশাসক। দেশ-বিদেশে পড়াশোনা, নিজস্ব একাধিক ব্যবসায় সাফল্যের পর এ বার ক্রিকেট প্রশাসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়