শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ক্টোব‌রে ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে লড়বেন আ‌মিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  বর্তমান সভাপ‌তি আ‌মিনুল ইসলাম বুলবুল বো‌র্ডের 
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগেই তিনি নির্বাচনে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন।

তবে এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

এসময় তিনি জানান, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য।

এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। 

আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আসেন আরও ১০ জন এবং বিশেষ কোটায় একজন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়