শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যায় না, তারা জা‌নে তা‌দের আ‌রো ভা‌লো কর‌তে হ‌বে: বি‌সি‌বি সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতল বাংলাদেশ দল। লিটন দাসের দলের এমন পারফরম্যান্সে গর্বিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা একসঙ্গে নিজেদের কাজটা করছে বলেই এমন পারফরম্যান্স আসছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ছাড়া ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারটিও মনে ধরেছে তার। --- ক্রিক‌ফ্রেঞ্জি

শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে একই ব্যবধানে জিতে টিম টাইগার্স। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, 'এটার কৃতিত্ব প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ডের এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না।'

'তিনটা টিম বলতে বোঝাচ্ছি আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগ-আউটে বসে থাকে আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।

এশিয়া কাপের আগে এমন সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে বলেও বিশ্বাস করেন বুলবুল। ক্রিকেটাররা আত্মতুষ্টিতে ভুগছে না, ভালো খেলেও নিজেদের পারফরম্যান্সে সহজেই খুশি হয়ে যাচ্ছে না- এসব মনে ধরেছে তার।

বুলবুল আরো বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামুলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে।

'আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সাথে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়