শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুই বছরের চুক্তিতে বি‌সি‌বি‌তে আসছেন সা‌বেক আম্পায়ার সাইমন টাফেল

স্পোর্টস ডেস্ক : আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে দুই বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা।

দেশি আম্পায়ারদের দক্ষতা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, বাজে আম্পায়ারিংয়ের কারণে দেশীয় আম্পায়াররা খবরের শিরোনামও হয়েছেন।

টাফেলকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সাইমন টাফেলকে দুই বছরের জন্য চুক্তিতে আনা হয়েছে। আম্পায়ারিং, ম্যাচ অফিশিয়ালদের যত ভাগ আছে সবখানে সে কাজ করবে। আম্পায়ারদের মূল্যায়ন, গ্রেডিং সে করবে।

বর্তমানে আম্পায়ারিং থেকে অবসরে টাফেল। অবসরে যাওয়ার আগে ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন তিনি। এই সময়ে বিশ্বকাপ, অ্যাশেজসহ অনেক গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন।

শুধু তাই নয়, ২০০৪ থেকে ২০০৮ টানা ৫ বছর আইসিসির ‘আম্পায়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে অনন্য রেকর্ড গড়েছেন টাফেল। 

দীর্ঘ ক্যারিয়ারে ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। অবসরে যাওয়ার পর আইসিসির আম্পায়ার কোচ হিসেবেও কাজ করেছেন টাফেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়