শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাইফ হাসান। বোলিংয়ে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেছেন ১৮ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস। 

এমন পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন সাইফ। কেউ কেউ তো এককাঠি সরেস! ভবিষ্যতের তারকা ক্রিকেটার বানিয়ে দিচ্ছেন সাইফকে। ডেই‌লি ক্রিকেট

তবে খুব দ্রুত কাউকে স্টার বানানো এবং বাতিল করার পক্ষে নন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সেই সাথে তিনি যোগ করেছেন টেস্ট ক্রিকেটারের তকমা ঝেড়ে টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়া সাইফের জন্য সহজ ছিল না।

সালাহউদ্দিন বলেন, কাউকে তাড়াতাড়ি স্টার বানাবেন না আবার বাতিলও বলবেন না। সাইফ খুব পরিশ্রম করেছে গত চার বছর। টেস্ট তকমা ঝেড়ে টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়াটা সহজ ছিলো না। আশা করি শ‌নিবা‌রের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।

প্রথম টি-টোয়েন্টিতে ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন টাইগার অধিনায়ক। লিটনের পারফরম্যান্সে বেশ খুশি সালাহউদ্দিন।

টাইগারদের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘ব্যাটার হিসেবে লিটন নট আউট ছিল এটাতে আমি বেশি খুশি। অনেক সময় আমরা ভালো করি কিন্তু শেষ করতে পারি না। আমি এটাই চাই।’

প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের পাশাপাশি দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, নিয়েছেন ১ উইকেট। মুস্তাফিজের পারফরম্যান্সে বেশ খুশি সালাহউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়