শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে দেখতে হবে: মির্জা ফখরুল (ভিডিও)

নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত, তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন।  

নির্বাচন ইস্যুতে জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলে নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করেছে।

এসময় তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে তাদের কীভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে।

পাশাপাশি, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে একটি চক্র দাবি করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়