শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০১:৫৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের (ভিডিও)

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে ঠিক কবে এই কথা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ প্রতিদিন এর টকশোতে অংশ নিয়ে এ তথ্য জানান জাপা চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি। এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন—এ ধরনের কথাবার্তা হয়েছে।”

শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে চান কি না—এমন প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, এ বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের সাধারণ কথাই হয়েছে।”

তিনি আরও বলেন, “উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।”

টকশোতে জাতীয় রাজনীতির সাম্প্রতিক প্রসঙ্গ টেনে এনসিপিকে নিয়েও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি অভিযোগ করে বলেন, “হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন—এ নিয়ে আমার একটা ধারণা হয়েছে। তারা আমাদের ভোটব্যাংকটা নিতে চায়। তারা মনে করছে আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া সহজ হবে না। বিএনপির তো প্রশ্নই আসে না।”

জিএম কাদের আরও বলেন, এনসিপির অবস্থানে দ্বৈত মানদণ্ড রয়েছে। “একদিকে বলা হচ্ছে, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। আবার অন্যদিকে তাদের দোসর বলা হচ্ছে, শাস্তির কথা বলা হচ্ছে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য নয়,”—যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়