শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ আহ্বান করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

আজ সকালে দলের মিডিয়া টিমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান জানান দিতে সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এনসিপি। বিশেষ করে দলটির শীর্ষ সংগঠকদের উপস্থিতিতে এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীদের প্রাধান্য দিয়ে চমক দেখাতে পারে দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়