শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডা. মাহমুদা মিতু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

নিজের ফেসবুক টাইমলাইনে সোমবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, কোটা না ,মেধা? স্লোগান দিয়ে প্রাণ দেওয়া জাতির বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন, লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে। কী ঘৃন্য!

এর আগে এক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বার বার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয় নি।

তিনি লেখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের। যাদেরকে জুলাই রাজনীতি সচেতন করেছে। যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে।

তিনি আরও লেখেন, জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বেশি বললে কে, কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভিতরে জুলাই নাই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না। যতটা করে কেবল চাপ এড়াতে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়