শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে টেবিল থাপড়িয়ে ডান হাত নাড়তে পারছি না: ব্যারিস্টার আরমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে এক আবেগঘন মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সংসদে প্রথম দিন-এমন টেবিল থাপরাইসি...এখন ডান হাত নাড়তে পারিনা। এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা’।

এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন তিনি। তিনি ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।

তিনি আরও লিখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।

সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়