শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ

রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, নিহত কুমিল্লা জেলার তিতাস উপজেলার কোরিকান্দি গ্রামের মহিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি ঢাকার শাজাহানপুর থানার শান্তিনগর এলাকার শান্তিবাগ বাজার গলি এলাকায় বসবাস করতেন।

বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ভাঙ্গা  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, নিহত নারীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি। পরে প্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় সনাক্ত করা গেছে। 

তিনি আরো বলেন, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, নিহত নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী এক বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় তার তিন ছেলে নিয়ে বসবাস করতেন। কিভাবে তার লাশ এখানে এলো এ বিষয়ে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি।

যতটুকু জানা গেছে তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সূত্র: কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়