শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল ইসলাম

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো ‘একটি ইস্যুতে’ আটকে থাকবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় এই সম্পর্কের অগ্রযাত্রায় বাধা হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী ঢাকায় দলীয় কার্যালয়ে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মনে করি শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে বিচারের মুখোমুখি করা এখন জনদাবি। ভারতের উচিত তাকে বাংলাদেশের (আমাদের) কাছে হস্তান্তর করা। তবে তাকে ফেরত না দিলেও বৃহত্তর সম্পর্ক-বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা-এগিয়ে নিতে তা বাধা হবে না।’ খবর দ্য হিন্দুর।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রাক্কালে তিনি জানান, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেয়া হবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব জোরদার করা হবে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানালেও নয়াদিল্লি আনুষ্ঠানিক সাড়া দেয়নি।

ফখরুল বলেন, হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে তা অব্যাহত থাকবে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জটিল হলেও সহযোগিতার ক্ষেত্রগুলো বন্ধ থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্য আছে, তবু তারা কাজ করছে।’

গঙ্গা পানি চুক্তির নবায়ন, ফারাক্কা ইস্যু ও সীমান্তে হত্যাকাণ্ডের বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি না। আমাদের কথা বলতে হবে।’

বিএনপির ৩১ দফা কর্মসূচির উল্লেখ করে তিনি জানান, বাণিজ্য, প্রযুক্তি শিক্ষা, সক্ষমতা বাড়ানো ও ডিজিটাল অবকাঠামো খাতে দুই দেশের সহযোগিতার বড় সুযোগ রয়েছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়