শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পরেই বহিষ্কারের দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

নির্বাচনে দলীয় প্রার্থী বাদ দিয়ে অন্যদলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশালে বিএনপির তিন নেতাকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন দফাদার, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জামাল মোল্লা এবং ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ বেপারী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনি কাজ তারা করেননি। উলটো প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সব পদ ও পদবিসহ তিন বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

এ তথ্য নিশ্চিত করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপি দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত ওই তিন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়