শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস–এর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেট) তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এই হিসেবে উচ্চকক্ষে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় আলোচনায় তার নামই সবচেয়ে জোরালোভাবে রয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে না-ও যেতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট—ব্যবধান মাত্র পাঁচ হাজারের কিছু বেশি।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। সূত্র: দেশ রুপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়