শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই-তৃতীয়াংশ আসনে জয়ের পথে বিএনপি: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিএনপি চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া-৬ এবং ঢাকা-১৭ তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ।’

মাহদী আমিন দাবি করেন, গতকাল রাত থেকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলের সঙ্গে সম্পৃক্ত ছিল।

তার ভাষ্য, ‘তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীর্ষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অনেকেই এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাআল্লাহ জনসমর্থন নিয়ে দুই বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।’

এ পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে দল বিজয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

দেশজুড়ে বিভিন্ন স্থানে কারচুপি, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে অভিযোগ করে মাহদী আমিন বলেন, ‘বিশেষভাবে কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে।’

তিনি বলেন, ‘শুধুমাত্র ঢাকা শহরে ঢাক-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিলম্ব করা হচ্ছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়