শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের রায়ের প্রতি আমাদের আস্থা আছে, নির্বাচনের ফলাফল মেনে নেবে জামায়াত

এখন পর্যন্ত যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে তাহলে জামায়াত ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর জন্মের পর থেকে বার বার নিষিদ্ধ হয়েছে। কখনো থেমে থাকেনি। যারা হাল ধরেছিলেন তারা চলে গেছেন। কারোর স্বাভাবিক মৃত্যু হয়েছে এবার কেউ জুলুমের শিকার হয়ে চলে গেছেন। 

ফলাফল নিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। অগ্রিম বলা সমীচীন নয়। জনগণের ওপর আস্থা আছে। প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে। এটাকে নিশ্চয়তা দেয়া যাবে না। দেশের স্বার্থ আমাদের কাছে বড়। এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশিভাগ জায়গায় এগিয়ে আছে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। 

প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন,  গত ৩ নির্বাচনে আমরা কেউই ভোট দিতে পারিনি। এবার প্রবাসীরাও ভোট দিতে পেরেছেন। তারা আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা অনেক অধিকার থেকেই বঞ্চিত ছিলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে বাকিগুলো এমনিই চলে আসবে। আমরা যদি তাদের প্রতি দায়িত্ব পালন করি তারা আমাদের আরও উজাড় করে দিবেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা রেমিটেন্স না দেয়ার ঘোষণা দিয়েছিলেন সরকারের ভীত নড়ে গিয়েছিল। বহু জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করেছেন। তাদের মধ্যে অনেকে আটক হয়ে জেলে মারাও গেছেন। আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি। ক্ষমতায় আসলে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। 

জুলাইয়ে যেসব মায়েরা মাঠে নেমেছিল আমি মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চেষ্টা করবো তাদের সেরা মর্যাদা দিতে।

সংবাদকর্মীদের নিয়ে বলেন, সাংবাদিকরা আমাদের সহযোগীতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। খোঁজ নিতে পারিনি। খোঁজ নেয়াটা দায়িত্ব ছিল। ক্ষমা চাই। আমরা একসাথে কাজ করবো। একা কোনও প্রকারের পক্ষে দেশ গড়া সম্ভব নয়। রাজনীতিবিদ এবং সাংবাদিকদের চারদিক থেকে সব খেয়াল রাখতে হয় বলেও উল্লেখ করেন তিনি। 

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেক শঙ্কা ছড়ানো হয়েছিল। বড় কোনও কেলেঙ্কারি হয়নি। সমাজে একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে

নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে জামায়াতের আমির বলেন, আজকেও আমাদের দেখা হয়েছে। যেকোনো একজন জিতবে। আমরা একজনের জয় মেনে নেবো। আমি নির্বাচিত হলে সবার পরামর্শ নিয়ে একসাথে কাজ করবো। সরকারে গেলে সকল দলকে পাশে চাইবো। যেসব দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে তা বজায় রাখবো, খোলা মন নিয়ে সবার প্রাপ্য দিবো আমাদেরটা বুঝে নিবো। 

তিনি আরও বলেন, এবার যত পর্যবেক্ষক এসেছে অতীতে আসেনি। এগুলো নির্বাচন হওয়ার পক্ষে ভূমিকা রেখেছে। যারা নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়