শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলা-সন্ত্রাস দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের পথরোধ করা যাবে না: নাহিদ ইসলাম

হামলা, ভয়ভীতি বা সন্ত্রাস দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের পথরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।  

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা-০৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি স্ট্যাটাস শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ইতিহাস সাক্ষী, আন্দোলনকে আঘাতে থামানো যায় না, আদর্শকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যায় না। যত বাধা আসবে, ততই মানুষের সমর্থন আরও সুদৃঢ় হবে।

শাপলা কলি এগিয়ে চলছে জনতার শক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, সাহস নিয়ে, যোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি আরও বলেন, চূড়ান্ত কথা বলবে জনগণই, আর জনতার রায় নিয়েই বিজয় ছিনিয়ে আনবে, ইনশাআল্লাহ।

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে অভিযোগ করেন, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়