শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিন: ইতিহাসের সাক্ষী হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোটারদের উদ্দেশে বলেছেন, আপনারা সবাই কেন্দ্রে আসুন। উৎসবমুখর পরিবেশে ভোট দিন। ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। ইনসাফের সমাজ বিনির্মাণে আপনার ভোট প্রয়োগ করুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ আহ্বান জানিয়েছেন তিনি। 

ভোটারদের উদ্দেশে হাসনাত লিখেছেন, আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সবাই ব্লগ করতে করতে ভোট দিতে যাবেন। উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। আপনারা ভোট দিতে আসুন। এ ছাড়া কোনোরূপ সমস্যা মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।  

ভোটের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গতকাল (বুধবার) রাতে ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। এ নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য তাদের আস্থা ফেরানোর নির্বাচন। বাংলাদেশ পুনর্গঠনে আশা করি আমরা আপনাদের পাশে পাব।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়