শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও)

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী এম মঞ্জুরুল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় তিনি জেলার খেলোয়াড়দের সঙ্গে খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তামিম ইকবাল জেলার ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা বিষয়ে খেলোয়াড়দের কাছ থেকে সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত গ্রহণ করেন। 

এ সময় খেলোয়াড়রা খেলাধুলার মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশের অভাব, শহীদ বরকত স্টেডিয়ামের সংস্কার, টঙ্গী টেসিস স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত করা, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নির্মাণ, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ ও ভলিবল মাঠ নির্মাণসহ নানা দাবি তুলে ধরেন।

খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে তামিম ইকবাল স্কুল পর্যায়ে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো তৈরিতে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ সব খেলাধুলার বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন। কোথায় কোথায় সমস্যা রয়েছে তা তুলে ধরার পাশাপাশি খেলাধুলাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সে বিষয়েও মতামত দেন তারা। পরে এসব প্রশ্ন ও মতামতের উত্তর দেন তামিম ইকবাল। এ সময় তিনি সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ জানান।

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারে না৷ এজন্য তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খোলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেব।

সভায় ক্রিকেটার তামিম ইকবাল বলেন, রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একইসঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তার টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। 

একদিন তিনি বললেন, গাজীপুরে ক্রীড়ার খুবই দুরবস্থা। এ জন্যই আজ আপনাদের মাঝে আসা। আমি আশাবাদী, আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই এগুলো তিনি পূরণ করে দেবেন। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়