শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতির ভাগ্য নির্ধারণ হবে। সেদিনের নির্বাচনের জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। নির্বাচিত হলে দলীয় নয়, বরং জামায়াত ঐক্যবদ্ধ সরকার গঠন করবে বলেও জানান তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসন তথা নিজের নির্বাচনি এলাকায় প্রচারণার সময় জামায়াত আমির বলেন, ‘কোনো বাধা মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না। জাতি কোনো হুমকিধামকি পরোয়া করে না, সব মোকাবিলা করে এগিয়ে যাব। ১৩ তারিখ নতুন সূর্যের উদয় হোক, কাঙ্ক্ষিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পাবেন।’

ফ্যাসিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেন ডা. শফিকুর রহমান। বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চাই না। জাতিকে আর বিভক্ত দেখতে চাই না।’ নির্বাচনে জয়লাভ করলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন জানিয়ে জামায়াত আমির যোগ করেন, ‘জামায়াত কোনো দলীয় সরকার গঠন করবে না। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবো।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। সেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত প্রধান বলেন, ‘ সংস্কারকে হ্যাঁ বলার জন্য গণভোট। তরুণ সমাজের হাতে দেশের চাবি তুলে দিতে চাই। পরিবর্তনের পক্ষে জোয়ার শুরু হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়