শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে আরও নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নির্বাচনী প্রচারণার প্রথম দিন আজ রোববার বিকেলে ঢাকা-১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি আপনাদের প্রার্থী, ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আমি এই এলাকারই সন্তান। শৈশব থেকে আমার জীবন এখানেই কেটেছে। আমার সন্তানদের জন্ম এখানেই হয়েছে। আমার ভাইয়ের সন্তানদের জন্মও এখানে। এই এলাকার সঙ্গে আমাদের সম্পর্ক এখানেই গড়ে উঠেছে।

তিনি বলেন, এ এলাকার সন্তান হিসেবে আজ আমি এই এলাকার মুরুব্বি, মা, ভাই ও বোনদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি।

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে নিরাপত্তা নিশ্চিত করাই হবে বিএনপির অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আপনাদের ও দেশের মানুষের ভোটে আমি ও আমার দল নির্বাচিত হলে  ঢাকাসহ পুরো দেশকে একটি নিরাপদ নগরীতে রূপান্তর করব। যেই শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যেকোন সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে পারবেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, একটু আগে সালাম সাহেব বলেছেন—এই এলাকায় কোনো খেলার মাঠ নেই। আমি আপনাদের সবাইকে বলতে চাই, ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে শুধু ঢাকা-১৭ নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে।

‘যেন আমাদের শিশুরা খোলা মাঠে খেলতে পারে এবং আমাদের মুরুব্বি, মা ও বোনেরা সন্ধ্যায় বা প্রয়োজন অনুযায়ী হাঁটাচলা করতে পারেন,’ যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, বিসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ করতে আমরা সড়ক সম্প্রসারণ করব।

তিনি আরও বলেন, আমি যেহেতু এই এলাকার সন্তান, তাই ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইছি। আমাকে এই এলাকা ও মানুষের জন্য কাজ করার সুযোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়