শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির

যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেটে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। 

জামায়াত আমির বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র নন, তারা রাষ্ট্রের গর্ব ও ‘রেমিট্যান্স যোদ্ধা’। কোনো প্রবাসী শ্রমিক বিদেশে কর্মরত অবস্থায় মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনার দায়িত্ব সরকারকেই নিতে হবে। 

তিনি বলেন, যারা মনে করেন প্রবাসীরা কেবল অর্থ পাঠাবেন, কিন্তু তাদের কোনো অধিকার থাকবে না- এই ধারণা লজ্জাজনক। 

পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে বন্ধুদের সঙ্গে নিয়ে নদী রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে, একইভাবে দেশের নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি হাওর অঞ্চলে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

চা বাগানের শ্রমিকদের জীবনমান তুলে ধরে জামায়াত আমির বলেন, এই শ্রমিকরা দিন এনে দিন খাওয়া মানুষ। তাদের সন্তানরা অবহেলা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে বড় হয়ে আবার চা বাগানেই কাজ করতে বাধ্য হয়- এ অবস্থা চলতে দেয়া যায় না। এই চা শ্রমিকদের সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

সিলেটবাসীর উদ্দেশে তিনি নিজেকে তাদের সন্তান উল্লেখ করে বলেন, বহু দল বহুবার সুযোগ পেয়েছে। এবার একবার জামায়াতে ইসলামীকে সুযোগ দেন। জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে সহায়তা পেলে মানুষের জীবন ও সম্পদের পাশে চৌকিদারের মতো পাহারা দিব। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়