শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, ইউনুস সরকার আমাদের কৃষকদের জন্য সারের বিষয়ে কিছুই করতে পারেনি। দেশের কৃষকরা সময়মত সার পাচ্ছেনা। অন্তবর্তী সরকারর প্রধান সারটাকে ম্যানেজ করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে কৃষক ন্যায্যমূল্যে সময়মত সার পাবে। শুধু তাই নয়, তখন কৃষক খোলা বাজারেও সার পাবে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের, আরাজি চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি রাজনীতি করেছি বাপ-দাদার জমি বিক্রি করে। ঢাকায় যে গাড়ি ব্যবহার করি, সেটি ২০ বছর আগের। নির্বাচনী প্রচারনায় আজ যে গাড়িতে এসেছি সেটিও আমার নয়,একজন সমর্থকের।”

মির্জা ফখরুল পুরনো স্মৃতিচারণ করে বলেন, “২০০১ সালের নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, বর্তমানে বিএনপির দায়িত্বে রয়েছে তারেক রহমান। তিনি দেশের উন্নয়নের জন্য অনেক কিছুই ভেবে রেখেছেন। তিনি পরিবারের প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। যার মাধ্যমে তারা নায্য মূল্যে দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারবে। কৃষকদের জন্য সুলভ মূল্যে রাসায়নিক সারের ব্যাবস্থা করা হবে। চিকিৎসা সেবা, যাতায়াত সেবা,স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটানো হবে।

ভোট চেয়ে মির্জা ফকরুল বলেন, সামনে নির্বাচন এবার আর ভুল করা যাবে না। আল্লাহ চাইলে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। তাই আমাকেও ভোট দিয়ে সুযোগ দিবেন সরকারে থাকার।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়