শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:৪৬ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই: গোপালগঞ্জে পথসভায় ডা. শফিকুর রহমান 

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা দেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই। দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসব। ইনশাআল্লাহ, ফ্যাসিবাদী কায়দায় আর কেউ যেন দেশ চালাতে না পারে, আমরা সেই ব্যবস্থা করব।’
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের জনসভা শেষে ঢাকা ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
 
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ চিহ্নে দেয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট মানে আজাদী, আর না মানে গোলামী।’
  
পথসভা চলাকালে ডা. শফিকুর রহমান গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হামিদের হাতে প্রতীক তুলে দেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
 
রাত ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে উপস্থিতদের বিদায় জানান এবং সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়