শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:১৫ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট এবং ভিক্ষুকের জন্য একই আইন নিশ্চিত করা হবে: জামায়াত আমির (ভিডিও)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব, ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।

সোমবার (জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক।

সেই আলোকেই আমরা দেশ গড়তে চাই। সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এমনভাবে এগিয়ে নিতে চাই। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশি। 
শফিকুর রহমান বলেন, আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করব।

বিচার সকলের জন্য সমান হবে। প্রেসিডেন্টের জন্য যা হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে। রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্যেও সেই একই বিচার হবে, ইনশাআল্লাহ। 

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ।

এ ছাড়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, কুষ্টিয়ার বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়