শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে ঘিরে ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান নাহিদের

নির্বাচনকে ঘিরে ভোটারদের কোনো ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগে এসে ভোটারদের এই আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যাতে ভোট দিতে আসে নির্বিঘ্নে, সেই পরিবশে থাকবে বলে প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এ জন্য ভোটের দিন আমাদের কর্মীরা কেন্দ্রে কেন্দ্র গিয়ে পাহারা দেবে।’

ইতোমধ্যে অনেকে মামলার হুমকি দিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন,  ‘আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধের মাধ্যমে সমর্থকরা তাদের রায় জানাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়