শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেছেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রতিত্তোর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার কোন লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করবো।

তিনি বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেন- জয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলবো না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারবো সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ এলাকা সংলগ্ন এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো কিনা জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। 

মির্জা আব্বাস তার নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে বলেন, ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়াক্ট করি। কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। যদি হ্যা আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টমী করে, আমিও ধরে নিয়েছি ও আমার ছেলের মত দুষ্টমী করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়