শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমীর

দীর্ঘ প্রতিক্ষার পর দেশজুড়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে জনসভায় অংশ নিয়ে প্রচারণার কার্যক্রম শুরু করবেন তিনি। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে।

এছাড়া অন্যান্য নির্বাচনী এলাকায়ও তার গণসংযোগের কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গে সফর করবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়