শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০২:৩১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির

জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন দলটির নেতারা।  

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় শেরে বাংলা একে ফজলুল হকসহ তিন নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা।

সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।

কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্য জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারা দেশে যে ৩০ জন প্রার্থী রয়েছে তাদের শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।

তিনি দাবি করেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্য জোট আপনার, সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার এবং শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি এই নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদি মামলার চার্জশিট থেকে শুরু করে সব এজেন্ডা যেন সম্পন্ন হয়। আমরা অবশ্যই এই হত্যার সুষ্ঠু বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো।

এ সময় উপস্থিত ছিলেন– ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু করেছেন তারা। সেখানে বক্তব্য রাখবেন নেতারা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়