শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: প্রধান উপদেষ্টাকে এনসিপি (ভিডিও)

নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করছে। নির্বাচন কমিশন বিএনপির চাপে পড়ে আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। বিএনপির চাপে পড়েই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে। ইলেকশন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে আমরা মুখোমুখি অবস্থান চাই না।

তিনি বলেন, ইলেকশন কমিশন সবার আস্থা অর্জন না করতে পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে প্রত্যাশা করবো? ইলেকশন কমিশন যদি মনে করে দেশে একটাই দল তাহলে তারা ভুল ভেবেছে। ইসি এমন করতে থাকলে, আমরা মাঠে নামতে বাধ্য হব। ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। নির্বাচন সুষ্ঠু না হলে দায় প্রধান উপদেষ্টার ওপরও আসবে।’

তিনি বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করে ইসির এমন রায় দেয়া হয়েছে। দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক, তা আমরা চাই না। এজন্য আমরা আদালতে যাবো।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবিযুক্ত পোস্টার ব্যানার ছিলো। তখন পদক্ষেপ নেয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভার নামে নানা প্রচারণা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। স্বাধীন প্রতিষ্ঠান ইসি। তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা? মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনা?

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির আরও দুই সদস্য। এর আগে সোমবার বিকেল ৫টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়