শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার কোনো গুণ্ডাপাণ্ডা নাই : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমার কোনো গুণ্ডাপাণ্ডা নাই, আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। চুরি ও দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি ও ইট খাওয়ার চেয়ে ভিক্ষা করে ভোট চাওয়া বেশি সম্মানের।

আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এর আগে ভোর ৫টা থেকে দিনব্যাপী বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ, উঠান বৈঠক, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন।

তিনি বলেন, ‘আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।’

পদযাত্রায় উপজেলা জামায়াতে ইসলাম ও এনসিপির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক নারী অংশে নেন। উৎস: কালের কন্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়