শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে এনসিপি রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে : আসিফ মাহমুদ

মনিরুল ইসলাম : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করে বলেছেন, প্রশাসনের লোকজন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি অফিসের দিকে তাদের ‘কেবলা’ ঠিক করে ফেলেছেন, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত। 

আজ  মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমরা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের রায় দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হলে আমরা রাজপথে নামবো বলে নির্বাচন কমিশনকে (ইসি) হুশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

 তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে এনসিপি রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

মনোনয়ন যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়ায় ‘দলীয় পক্ষপাত’ এবং ‘দ্বৈত মানদণ্ড’ প্রয়োগের অভিযোগ তুলে কমিশনের কাছে এ সব রোধের আহ্বান জানান তিনি। এ নিয়ে আসিফ বলেন, আপিল শুনানিতে যেন কোনো ধরনের প্রেফারেন্স বা পক্ষপাতিত্ব না থাকে। যদি থাকে, তাহলে আমরা নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না—প্রয়োজনে রাজপথে নামবো।”

তিনি অভিযোগ করেন, “হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী আসন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী শত কোটি টাকার ঋণ খেলাপির তথ্য গোপন করলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে এমন কোনো গোপন তথ্য ছিল না।” 

তিনি আরও বলেন, “সিলেট-১ আসনে আমাদের প্রার্থী এহতেশাম হকের মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের তথ্য পরবর্তীতে দাখিলের অনুরোধ সত্ত্বেও বাতিল করা হয়েছে, অথচ সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী একই পরিস্থিতিতে বৈধতা পেয়েছেন।”

তার দাবি, “একই জেলার ডিসি দুই প্রার্থীর ক্ষেত্রে দুই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন—এটা স্পষ্ট পক্ষপাতের প্রমাণ।

সজীব বলেন, “আমাদের কাছে অন্তত ১০০টির বেশি এমন উদাহরণ আছে, যেখানে মনোনয়ন যাচাইয়ে বৈষম্য হয়েছে। মানিকগঞ্জে তো এক স্বতন্ত্র প্রার্থীকে সরকারি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে—এই নির্বাচনও কি বিগত তিনটি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা ব্যবস্থায় হবে? আমরা চাই না, আবারও রাতের ভোট, ব্যালট পূরণ আর পক্ষপাতের নির্বাচন হোক।”

এনসিপির মুখপাত্র আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি—আপিল শুনানিতে কোনো পক্ষপাত হলে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়