শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও)

অতীতের মতো আবারও বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে অতীতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন, আগামীতেও করবেন। খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর ছেলে তারেক রহমানের প্রতি সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে তারেক রহমানসহ দলটির নেতৃবৃন্দের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

গুলশান কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির সাংবাদিকদের জানান, তিনি তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’

জামায়াত আমির বলেন, ‘আমরা এটাও বলেছি, আগামী পাঁচ বছর সুন্দর পরিবেশের জন্য আমরা সবাই মিলে ভালো কিছু চিন্তা করতে পারি কি না। সেটাও চিন্তা করা দরকার। আমরা এও বলেছি, নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসব। খোলা মনে চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেব।

দেশ এখন একটি গুরুত্বপূর্ণ বাঁকে আছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন নির্বিঘ্নে হোক, সুন্দর ও গ্রহণযোগ্য হোক—আমরা এটাই দোয়া করি। আজকে এ বিষয়ে আমরা আলাপ করেছি।’

খালেদা জিয়ার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেওয়া হলো তত দিনে তাঁর বিশাল ক্ষতি হয়ে গেছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি’ উৎস: আজকের পত্রিকা ও যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়