শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির ভাইয়ের শূন্যতা আমাদের সবসময় ভোগাবে: স্নিগ্ধ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এই দেশে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের দাম বেশি। যখন হাদি ভাই জীবিত ছিল তার জন্য নিরাপত্তা ছিল না। আজকে হাদি ভাই মৃত, তার জন্য বিভিন্ন স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেওয়ার পর গণমাধ্যমকে এসব কথা বলেন স্নিগ্ধ।

জুলাই ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী আরও বলেন, এ জন্যই যারা বেঁচে থাকতে চায়, এদেশে থাকতে চায় না। হাদি ভাই শহীদি মর্যাদা লাভ করেছেন, আজকে উনার জানাজার নামাজ পড়তে এসেছি। ১৮ জুলাইয়ের পর আমার ভাই মুগ্ধর জানাজার নামাজ পড়ার সময় যেমন অনুভূতি হয়েছিল, আজও তেমন অনুভূতি হচ্ছে।

তিনি আরও বলেন, হাদির ভাইয়ের শূন্যতা আমাদের সবসময় ভোগাবে। হাদি ভাই যে ইনসাফের লড়াই আমার শিখিয়ে গেছেন, সেই লড়াই আমরা চালিয়ে যাবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়