শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমির রহস্যজনক মৃত্যু নিয়ে এনসিপির বিবৃতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে বলা হয়, জান্নাত আরা রুমিকে আওয়ামী সন্ত্রাসীদের হত্যা ও ধর্ষণের হুমকির পর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী এই যোদ্ধার রহস্যজন্যক মৃত্যুতে এনসিপি গভীর শোক এবং উদ্বেগ প্রকাশ করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‘মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। এই হুমকিদাতা আওয়ামী সন্ত্রাসীদের নাম, মোবাইল নম্বর ও প্রমাণাদি এক মাস আগে বিগত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ অবস্থায় এনসিপি মনে করে, আওয়ামী সন্ত্রাসীদের লাগাতার হুমকি ও সহিংস মানসিক চাপই জান্নাত আরা রুমির মৃত্যুর পেছনে প্রধান ভূমিকা রেখেছে। একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত, একঘরে ও বিপর্যস্ত করে তোলার এই পদ্ধতি আওয়ামী সন্ত্রাসী রাজনীতিরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।

জাতীয় নাগরিক পার্টি এই মৃত্যুর জন্য আওয়ামী সন্ত্রাসীদের নৈতিক ও রাজনৈতিক দায়ের কথা স্পষ্টভাবে তুলে ধরছে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জান্নাত আরা রুমির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়— এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের আরেকটি নির্মম অধ্যায়।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের এই শোক সইবার শক্তি দান করুন- আমিন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়