শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ঐক্যবদ্ধ আছি, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করেছিলাম। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। সরকার-পুলিশের ওপর নির্ভরশীল হয়ে আমরা আমাদের জীবন, জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

এনসিপির আহ্বায়ক বলেন, সামনের যে নির্বাচন, এই নির্বাচনে গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। 

দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ-এর পক্ষে, শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশকে আর কখনোই ৫ আগস্টের পূর্বে ফেরত নেবো না। 

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের বিজয় দিবসে রাখছি। 

তিনি জোর দিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। একাত্তরের দালালদের বিরুদ্ধে ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়