শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশার ধাক্কায় আহত হান্নান মাসউদ

জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি আঘাত পেলেও প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, অটোরিকশাটি দ্রুত গতিতে চলছিল, এর চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে লেগে যাওয়ায় তিনি পায়ে চোট পান।

তিনি আরো জানান, তার এক্স-রে করানো হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি।

তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘অসাবধাণতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারো কোনো দোষ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়