শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।’
তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়